পর্বতারোহণ শুরু করতে কী কী করা উচিত?
নতুনদের পর্বতারোহণ শুরু করতে কী কী করা উচিত?
সবার প্রথমে আপনাকে জানতে হবে পর্বতারোহণ কী, কীভাবে করে, কারা করে, কোথায় করে। এরকম সাধারণ বিষয় জানা থাকলে আরেকটু বিস্তারিত জানা ও বোঝার চেষ্টা […]
নতুনদের পর্বতারোহণ শুরু করতে কী কী করা উচিত?
সবার প্রথমে আপনাকে জানতে হবে পর্বতারোহণ কী, কীভাবে করে, কারা করে, কোথায় করে। এরকম সাধারণ বিষয় জানা থাকলে আরেকটু বিস্তারিত জানা ও বোঝার চেষ্টা […]
রূপক দাস আইল্যান্ড পিকের শিখরে! হঠাৎ করে অভিযান এবং তার জীবনের প্রথম ৬০০০+ মিটার পর্বতের শিখর স্পর্শ! রূপক দাদার এই সফলতায় Rope4 আনন্দিত এবং গর্বিত। পাশাপাশি দাদার অভিযানের সার্বিক সহযোগিতায় Rope4 কে বেছে নিয়েছেন বলে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা।
আমি যখন পর্বতারোহণে নতুন তখন বেসিক পর্বতারোহণ প্রশিক্ষণ প্রাপ্ত একজন বড় ভাই বলতেন, বেসিক না করলে কেউ পর্বতারোহণের কিছু জানে না! যখন বেসিক করে তার সামনে গেলাম! (তখন সে এডভান্স কোর্স করে ফেলেছেন) তখন তার কথা, বেসিকতো কিছুই না, আসল হচ্ছে এডভান্স ট্রেনিং। এরপরে আমি এডভান্স এবং পর্বতারোহণ বিষয়ে প্রশিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিয়ে তার সামনে গিয়েছি। তারপরেও তিনি আমার মধ্যে কোন না কোন সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। এইযে আমরা ঝর্ণায় বা গাছে এসেন্ডিং ডিসেন্ডিং করি, এটা নিয়ে তার আপত্তি।
মাউন্টেন ম্যানারের একটি গুরুত্বপূর্ণ বিষয় পথে হাটার ম্যানার। অতিউচ্চতার পাহাড়ি পথ গুলো অনেক নীরব থাকে, পথের গ্রাম গুলো ছাড়া পথে খুব কম মানুষই পাবেন। যাদেরই পাবেন তারাও বেশীর ভাগই আপনার আমার মত অভিযাত্রী। যদি পথ চলতে চলতে কোন সরু পাহাড়ি পথে বা পাহাড়ের কোন রিজ লাইনে কোন বড় দলের মুখোমুখি হয়ে যান, তাদের জন্য আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, তখন সবচেয়ে ভালো যেই চিন্তাটা মাথায় আনবেন, সেটা হল আপনি একা নন, আপনার সাথে আরো অনেক বন্ধু এই প্রকৃতি উপভোগ করতে এসেছে!
প্রায় প্রতিটা পর্বতারোহীর মনের কোন এক গভীরে এই এভারেস্টের শিখরকে স্পর্শ করার স্বপ্ন লুকিয়ে থাকে। আমি আবার বলছি 'স্পর্শ'! দয়া করে কোন পাহাড় বা পর্বতে সফল ভাবে অভিযান করে ফিরে আসার পর বলবেন না যে, মেরে আসলাম, দিয়ে আসলাম বা জয় করে আসলাম! এর কোনটাই আপনি, আমি বা কারো পক্ষে সম্ভব না। আমরা শুধু স্পর্শ করে ফিরে আসতে পারি।