Adventure Talk 1 – History of Bangladesh Mountaineering

পাহাড় – সাগড় – আকাশ, সব জায়গাতেই রোমাঞ্চ আমাদের হাতছানি দিয়ে ডাকে। আমরা সেই ডাকে সাড়া দিতে একটুও দেরি করি না। তাইতো আমাদের দেশে রোমাঞ্চ প্রেমীদের সংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে অভিজ্ঞতা এবং নতুন মুখ।

সবার অভিজ্ঞতা এবং গল্প গুলো অনেক গুরুত্বপূরণ আমাদের কাছে। আমরা চাই, সেগুলো সকলের সাথে শেয়ার করতে এবং দেশের রোমাঞ্চকর সকল এক্টিভিটির বিকাশ করতে।

আর এর জন্য প্রয়োজন নিয়মিত, পরিমিত ও পরিকল্পিত আড্ডা।

বর্তমান অতীত ও ভবিষ্যৎ এর বিভিন্ন ধরণের রোমাঞ্চকর বিষয় নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি নিয়মিত আড্ডা “Adventure Talk”

যেখানে সবাই আমন্ত্রিত এবং সকলেরই সমান অংশগ্রহণের সুযোগ থাকবে।

প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার এই আড্ডা বসবে। আশা করি আপনাদের ব্যাস্ত সময় থেকে মাসে ২ ঘন্টা এই আড্ডার জন্য আলাদা করে রাখবেন।

দিন – ১৪ জানুয়ারী ২০২০
সময় – সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা।
স্থান – Rope4 অফিস। (গুগোল ম্যাপে Rope4 লিখে সার্চ করলেই পেয়ে যাবেন)

(প্রতি আড্ডায় Rope4 এর পক্ষ থেকে থাকবে ২০ মিনিটে শেয়ারিং সেশন, যেখানে পর্বতারোহণের কোন না কোন ধারণা শেয়ার করা হবে)

আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।